চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অভিষেক

উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা অব্যাহত রাখতে হবে: শরীফ

আপলোড তারিখঃ 2026-07-05 ইং
চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অভিষেক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের অভিষেক উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাক বাংলোর সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরবর্তীতে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এসময় অতিথিবৃন্দদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং পবিত্র কোরআন তিলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। অতঃপর মহান ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধে ও ২৪-এর বৈষম্যবিরোধী আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।


এ অনুষ্ঠানে ডিইএবের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক প্রকৌ. এ.কে.এম ওয়ালিউর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার এবং দল আপনাদের থেকে যা চায়, সেটা আপনাদেরকে জানতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের প্রতিটি কৃষক, শিক্ষক, শিশু, স্বাস্থ্যসহ সমস্ত বিষয়ের প্রতি একটা আলাদা রূপ দিতে চেয়েছিলেন। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান এই চেষ্টা করলে তিনি সফল হবেন।


তিনি আরও বলেন, আমাদের মধ্যে অনুভূতি কম। চুয়াডাঙ্গা জেলার প্রত্যেকটি প্রতিষ্ঠানের দায়িত্ববোধ জাগাতে এই জাতীয়তাবাদী দলের উন্নয়নমূলক কর্মকাণ্ডের প্রচারণা অব্যাহত রাখতে হবে। যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড যদি আনুষ্ঠানিকভাবে করার সুযোগ থাকে এবং সেখানে যদি আমাকে প্রয়োজন হয় বা ব্যবহার করার সুযোগ থাকে, তাহলে আমি সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি।


তিনি বলেন, সমাবেশ করা, লাঞ্চ খাওয়া, গান গাওয়াÑএটা কোনো কাজ না। এটি ঐক্যবদ্ধ হওয়ার একটি ক্ষুদ্র অংশ। কিন্তু আমরা সামাজিকভাবে এই বিষয়কেই বেশি প্রাধান্য দিয়ে থাকি, কিন্তু আমরা আসল কাজকেই প্রধান্য দিতে চাই না।
কমিটির আহ্বায়ক ও সদস্যবৃন্দদের প্রতি অনুরোধ করে তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি সেক্টরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আছে। ওজোপাডিকো, বিডব্লিউডি, পানি উন্নয়ন বোর্ডসহ সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলোতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার রয়েছে। প্রতিটি ডিপার্টমেন্টে আপনাদেরকে কাজ করে এই সদস্য সংগ্রহ করতে হবে। আপনারা প্রতিটি সেক্টর থেকে সদস্য সংগ্রহ করেন, আপনাদের যেকোনো সমস্যায় আমি পাশে থাকব।


তিনি আরও বলেন, কমিটির নেতৃবৃন্দরা মাসে অন্তত একবার হলেও আমার সাথে দেখা করবেন এবং সমস্ত তথ্য নিয়ে আমাকে আপডেট জানাবেন।


চুয়াডাঙ্গা জেলা শাখা ডিইএবের সদস্য প্রকৌ. টিপু সুলতানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, আইডিইবির অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক প্রকৌ. কবির হোসেন, পিপি এবং চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সরোয়ার বাবু, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের চেয়ারম্যান মোখলেছুর রহমান ও চুয়াডাঙ্গা জেলা আইডিইবির সভাপতি প্রকৌ. আব্দুর রশীদ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)