শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
শৈলকূপায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ছবির ক্যাপশন:

ঝিনাইদহের শৈলকূপায় উপজেলার বন্দেখালী গ্রামে ইজিবাইক ও মোটরসাইকেলের সংঘর্ষে আসিফ জোয়ার্দ্দার (২০) নামের এক যুবক নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসিফ ওই গ্রামের গরু ব্যবসায়ী নায়েব আলী জোয়ার্দ্দারের ছেলে। শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ন কবির মোল্লা জানান, আসিফ জোয়ার্দ্দার বিকেলে মোটরসাইকেলে লাঙ্গলবাধ বাজার থেকে বাড়ি ফিরছিলো। পথে বন্দেখালী গ্রামের মধ্যে পৌঁছালে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণে হারিয়ে একটি ইজিবাইকের সাথে সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আসিফ জোয়ার্দ্দার। খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে। ওসি আরও জানান, দুর্ঘটনার পর ইজিবাইকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ ও মোটরসাইকেল তার পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)