কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নের মৃত্যু ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গী ইউনিয়নের শিশিরকুন্ডু গ্রামে মামার লাঠির আঘাতে ভাগ্নে আবু বকর (৩০) নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আবু বক্কর ওই গ্রামের আলী আকবরের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক জানান, শিশিরকুন্ডু গ্রামের আবু বক্করের সাথে তার মামা সিরু মিয়ার জমি নিয়ে বিরোধ ছিল। গত মঙ্গলবার (৩০ জুন) রাতে বিরোধপুর্ণ ওই জমির বাঁশ কাটা নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে মামার সিরু মিয়া লাঠি দিয়ে আবু বক্করের মাথায় আঘাত করে।


এতে গুরুতর আহত হলে প্রথমে কোটচাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকায় রেফার্ড করে চিকিৎসক। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যায় আবু বক্কর। ওসি (তদন্ত) আনসারুল্লাহ হক আরো জানান, হত্যার ঘটনায় এখনো কোন মামলা হয়নি। মামলা রেকর্ড হলে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)