গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার কার্যালয়ের উদ্বোধন

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
গাংনীতে কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার কার্যালয়ের উদ্বোধন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কসবা পুরাতন বাজারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে কার্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সংস্থার সভাপতি ডা. শহিদুল্লাহর সভাপতিত্বে এবং উপদেষ্টা কামাল হোসেন লাল্টু মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গাংনী থানার উপ-পরিদর্শক (এসআই) চয়ন সেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের সহকারী অধ্যাপক রফিকুল আলম বকুল এবং গাংনী প্রেসক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা। স্বাগত বক্তব্য দেন সংস্থার পরিচালক রাসেল আহমেদ।


বক্তারা বলেন, কসবা ব্লাড ব্যাংক জনকল্যাণ সংস্থা প্রতিষ্ঠার পর থেকে গত পাঁচ বছর ধরে স্বেচ্ছায় রক্তদান, মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহ ও রক্তদাতা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে আসছে। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র, ঈদসামগ্রী ও খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করছে। একটি স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও সুশৃঙ্খলভাবে পরিচালনা করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।


বক্তারা আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে সংগঠনটি আরও বেশি সংখ্যক অসহায় ও সংকটাপন্ন মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হবে। মানবিক এ উদ্যোগকে সফল করতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তারা। আলোচনা সভা শেষে কসবা ডুবাপাড়া জামে মসজিদের পেশ ইমাম ও খতিব রাকিবুল ইসলাম দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
এসময় সংস্থার সহসভাপতি আজিজুল হক আকাশ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক রাশেদ আলী, ক্রীড়া সম্পাদক সৌরভ আলী, সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)