চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
চুয়াডাঙ্গায় সাপ্তাহিক সাহিত্য আসর ‘পদধ্বনি’ অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের নিয়মিত সাপ্তাহিক সাহিত্য পাঠের আসর ‘পদধ্বনি’-এর ১৬২৩তম পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় পরিষদের নিজস্ব কার্যালয়ে এ আসর অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ইকবাল আতাহার তাজ, সঞ্চালনায় ছিলেন গ্রন্থাগার সম্পাদক হুমায়ুন কবীর।


আসরের শুরুতে চিত্র শিল্পী মুস্তফা মনোয়ার, দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আবু সুফিয়ান ও পরিষদের সদস্য আব্বাসউদ্দীনের সহধর্মিণীর অকাল মৃত্যুতে এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শোক পালন ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। সরকারিভাবে দেশব্যাপী নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও আদর্শ তুলে ধরার লক্ষ্য নিয়ে নজরুল বর্ষ পালন করায় পরিষদের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন জি এম জোয়ার্দার, আব্বাসউদ্দীন, হারুন অর রশিদ, আবু নাসিফ খলিল,  মর্জিনা খাতুন, হুমায়ুন কবীর, গোলাম কবীর মুকুল, পূর্ণিমা সাহা, সালমা খাতুন, আহাদ আলী মোল্লা, সুমন মালিক, মোজাম্মেল হক, বনলতা, শহিদুল ইসলাম ও হেমন্ত কুমার সিংহ। পাঠকদের লেখা ও সাহিত্য নিয়ে গঠনমূলক  আলোচনা ও পরামর্শ প্রদান করেন অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, ইকবাল আতাহার তাজ, সরদার আলী হোসেন, আবু নাসিফ খলিল, হুমায়ুন কবীর, পুর্ণিমা সাহা, মো. আলাউদ্দীন ও জি এম জোয়ার্দার।


সবশেষে সভাপতি ইকবাল আতাহার তাজের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ‘পদধ্বনি’ আসরের ১৬২৩তম পর্বের সফল সমাপ্তি ঘটে। চুয়াডাঙ্গার স্থানীয় কবি ও সাহিত্যিকদের এই মিলনমেলায় জেলার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)