ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ১৯ নম্বর আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আন্দুলবাড়ীয়া বাজারের ব্যবসায়ী সাঈদ হাসান বাপ্পী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান শিক্ষক এম. এম. আসলাম পারভেজের সভাপতিত্বে অভিভাবক সদস্য ও সংশ্লিষ্টদের উপস্থিতিতে সরকারি বিধি ও নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়। সভায় উপস্থিত অভিভাবক সদস্যদের সর্বসম্মতিক্রমে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই সাঈদ হাসান বাপ্পীকে সভাপতি নির্বাচিত করা হয়।
কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. এম. আসলাম পারভেজ। এছাড়া কমিটিতে অভিভাবক সদস্য, শিক্ষক প্রতিনিধি ও দাতা সদস্যসহ মোট ১১ জন অন্তর্ভুক্ত হয়েছেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য, অভিভাবক প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি সাঈদ হাসান বাপ্পী ও কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের নেতারা।
এদিকে, জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন নিশ্চিন্তপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও ইমাম এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. তরিকুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার বিদ্যালয়ের অফিসকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিম আকরামের সভাপতিত্বে সরকারি বিধি ও নির্দেশনা অনুযায়ী কমিটি গঠন করা হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য শহিদুল ইসলাম এবং আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ মাফিজুর রহমান মাফি।
অভিভাবক সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মাওলানা মো. তরিকুল ইসলাম সভাপতি নির্বাচিত হন। কমিটির সদসসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ওয়াশিম আকরাম। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আসাদুজ্জামান আসাদ, অভিভাবক সদস্য ইয়াকুব আলী, আসমা খাতুন, লিজা খাতুন ও খালেদা বেগম, শিক্ষক প্রতিনিধি শামীমা সুলতানা এবং সদস্য শেখ মাফিজুর রহমান মাফি, সাহিনুজ্জামান ও আসাদুল হক।
