জীবননগরে চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
জীবননগরে চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন ছবির ক্যাপশন:

জীবননগরে চাঁদাবাজি, মিথ্যা সংবাদ প্রকাশের হুমকি ও জমি দখলের ষড়যন্ত্রের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য। গতকাল বৃহস্পতিবার জীবননগর শহরের থ্রি-স্টার রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে অবসরপ্রাপ্ত সেনা সদস্য মশিউর রহমান অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়ধারী জাকির হোসেন শামীম তাকে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে হুমকি দিয়ে আসছেন।
তিনি দাবি করেন, টাকা না দিলে ফেসবুক এবং ‘বাংলা এডিশন’ নামের একটি পত্রিকায় তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর সংবাদ প্রকাশের ভয় দেখানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, পারিবারিক জমি-জমা নিয়ে চলমান বিরোধকে কেন্দ্র করে একটি চক্র ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের চেষ্টা করছে এবং তাকে বিভিন্নভাবে চাপ দিচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)