দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী নজরুল গ্রেপ্তার

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
দামুড়হুদায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ কর্মী নজরুল গ্রেপ্তার ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের কর্মী নজরুল মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজরুল মেম্বার (৪০) দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামের মৃত আমির হামজা বিশ্বাসের ছেলে। গত বুধবার রাত ২টার দিকে গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে নজরুল মেম্বারকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, দামুড়হুদা মডেল থানা-পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ উদ্দিন বলেন, ‘সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)