আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

হোটেল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-07-03 ইং
আলমডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলমডাঙ্গার ঘোলদাড়ি বাজারে অভিযান চালিয়ে এক হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোহাম্মদ মামুনুল হাসান।


জানা গেছে, গতকাল সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে চাল, মিষ্টি তৈরি কারখানা, ঔষধ, সার ও বীজ প্রভৃতি তদারকি করা হয়। তদারকির সময় অবৈধ প্রক্রিয়ায় ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্য সনদ না থাকা, দইতে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, শিল্প লবণ ব্যবহার প্রভৃতি কারণে খাদ্য সামগ্রী তৈরি করায় মো: শুকুর আলীর মিষ্টি বাড়িকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


এসময় সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য/ঔষধ/বীজ/শিশু খাদ্য বিক্রয় না করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)