ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ এবং চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার নবনিযুক্ত সভাপতি ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্রের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব ও সদর উপজেলা যুবদলের সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু।
গতকাল বুধবার দুপুর সাড়ে ১২টায় জেলা পরিষদের কার্যালয়ে প্রশাসক মো. শরীফুজ্জামান শরীফের সঙ্গে এবং পরে বেলা দুইটায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও তিথি মিত্রের সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিন, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রকিব, যুবনেতা কামাল হোসেন, জেলা হকি দলের অধিনায়ক রাজীব হোসেন, সাবেক ক্রিকেট খেলোয়াড় মকলেছুর রহমান, সদর উপজেলা ফুটবল খেলোয়াড় সবুজ, হৃদয় লিমন, সনিসহ ক্রীড়া ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ।
সৌজন্য সাক্ষাৎকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলাধুলার প্রসার, তরুণদের সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করা হয়। এ সময় ক্রীড়ার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
