ছবির ক্যাপশন:
দামুড়হুদায় নবাগত ইউএনও লাভলী ইয়াসমিনের সাথে উপজেলার বিসিআইসি ও বিএডিসি সার ডিলারদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার সময় ‘কৃষিই সমৃদ্ধি’ স্লোগানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন আলম, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজ্জোহা পলাশ ও দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল।
এসময় সার ডিলারদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি সাইফুল ইসলাম সোহেল, সাধারণ সম্পাদক আবু জাফরসহ মোট ১২ জন বিসিআইসি ডিলার এবং বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক আবুজর গেফারীসহ মোট ২৮ জন বিএডিসি সার ডিলার ও কৃষি অধিদপ্তরের বিভিন্ন ইউনিয়নের ব্লক সুপারভাইজারগণ।
মতবিনিময় সভায় বক্তারা সারের সুষম বণ্টন, কৃত্রিম সংকট রোধ এবং ন্যায্য মূল্য নিশ্চিতকরণ নিয়ে আলোচনা করেন। সভায় বক্তারা প্রান্তিক কৃষকদের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সার সরবরাহ এবং সরকারি নিয়ম মেনে ডিলারদের দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
