ছবির ক্যাপশন:
জীবননগরে উপজেলা, পৌর ও ডিগ্রি কলেজ ছাত্রদলের নতুন কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান কবির। এতে সভাপতিত্ব করেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন রিংকু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জীবননগর পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. শফিউদ্দিন শফি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর কৃষক দলের সদস্যসচিব মো. নাজমুর সবুর খাঁন ও চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের অন্যতম সদস্য মো. তৌফিকুজ্জামান শ্রাবণ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমরান হোসেন ফরহাদ।
এসময় উপস্থিত ছিলেন জীবননগর ডিগ্রি কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ সাইদুজ্জামান অমিত, সিফাত হোসেন, শোয়েব আল ফাহাদ, ওমর আলী, হাসিবুল মিয়া, মো. শাহরিন ও মোহাম্মদ আল-আমিন। এছাড়া জীবননগর পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ মো. সাফি, মো. শিমুল, মো. শান্ত, মো. নাঈম ও মো. ইয়ামিনসহ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে ছাত্রদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা দেশ, গণতন্ত্র ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ছাত্রদলের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।
