চুয়াডাঙ্গা শহরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

আপলোড তারিখঃ 2026-07-02 ইং
চুয়াডাঙ্গা শহরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরের সদর উপজেলার জান্নাতুল মাওলা কবরস্থান সংলগ্ন এলাকা থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকাল ৮টার দিকে শহরের মাছপট্টি এলাকায় কাজ করার সময় মাছের আড়তের শ্রমিকদের নজরে আসে লাল টেপে মোড়ানো সন্দেহজনক বস্তুটি। পরে তারা বিষয়টি পুলিশকে অবহিত করলে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বস্তুটি উদ্ধার করে।


চুয়াডাঙ্গা সদর থানার (এসআই) শাখাওয়াত হোসেন জানান, ‘স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জের নির্দেশে আমরা ঘটনাস্থলে যায়। সেখানে লাল টেপে মোড়ানো একটি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখি। নিরাপত্তার স্বার্থে পানিভর্তি বালিতর ভেতর বোমা সদৃশ বস্তুটি রাখা হয় এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে বস্তুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’


চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘উদ্ধার হওয়া বস্তুটি থানার হেফাজতে রাখা হয়েছে। আদালতের মাধ্যমে প্রয়োজনীয় অনুমোদন নিয়ে বোমা ডিসপোজাল ইউনিটের সহায়তায় বস্তুটি নিষ্ক্রিয় করার ব্যবস্থা নেওয়া হবে। যতদিন না নিষ্ক্রিয় করা হয়, নিরাপত্তার স্বার্থে বস্তুটি সদর থানার পেছনে রাখা হবে।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)