কুবড়েগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মোস্তফা কামাল

আপলোড তারিখঃ 2026-07-01 ইং
কুবড়েগাড়ী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হলেন মোস্তফা কামাল ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের কুবড়েগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১ সদস্যবিশিষ্ট ম্যানেজিং কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও মেসার্স আল্লারদান গার্মেন্টসের স্বত্বাধিকারী মোস্তফা কামাল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় বিদ্যালয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সরকারি বিধি ও নির্দেশনা অনুযায়ী নতুন কমিটি গঠন করা হয়।


ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের জমিদাতা ও সাবেক সভাপতি কামাল হোসেন প্রধান এবং জমিদাতা ও সাবেক সভাপতি আলী আহমদ। সভায় নবনির্বাচিত অভিভাবক সদস্যদের সর্বসম্মতিক্রমে কোনো আপত্তি ছাড়াই মোস্তফা কামালকে সভাপতি নির্বাচিত করা হয়। তিনি আন্দুলবাড়ীয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং কর্চাডাঙ্গা গ্রামের বাসিন্দা।


নবগঠিত কমিটিতে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান শিক্ষক বিল্লাল হোসেন। অভিভাবক সদস্য হিসেবে রয়েছেন হুসাইন, লাইলী, রফিক, জাসিয়া, মাছুরা ও লাকী। এছাড়াও শিক্ষক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের নিয়ে ১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।


এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও দলিল লেখক ওয়ালী উল্লাহ, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হাবিল উদ্দীন, আসলাম, বিএনপি নেতা শাহ আলম, সৈয়দ আলী, শাহিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)