চুয়াডাঙ্গা বারের সাবেক সম্পাদক অ্যাড. আব্দুল গফুর আর নেই

আপলোড তারিখঃ 2026-07-01 ইং
চুয়াডাঙ্গা বারের সাবেক সম্পাদক অ্যাড. আব্দুল গফুর আর নেই ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল গফুর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল মঙ্গলবার বিকেলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।


গতকাল মঙ্গলবার রাত ১১টায় তাঁর নিজ গ্রাম উজিরপুর আল-ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় আইনজীবী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।


অ্যাডভোকেট আব্দুল গফুর ১৯৭২ সালের ৩০ জুন বাংলাদেশ বার কাউন্সিলে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার মাধ্যমে আইন পেশায় যাত্রা শুরু করেন। এরপর তিনি চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতিতে দীর্ঘ ৫৪ বছর সুনাম, সততা ও নিষ্ঠার সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।


আইন পেশার পাশাপাশি তিনি ছিলেন ধর্মপ্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিবেদিত একজন মানুষ। নিজ গ্রামের উজিরপুর আল-ফালাহ জামে মসজিদে টানা ২৭ বছর বিনা পারিশ্রমিকে ইমামতি করেন, যা এলাকাবাসীর কাছে তাঁকে বিশেষ মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে।


তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি মারুফ সারোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক খন্দকার অহিদুল আলম মানি। এক শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)