মেহেরপুরের নাজিরাকোনা সীমান্তে ১০ জনকে পুনইনের চেষ্টা

আপলোড তারিখঃ 2026-06-30 ইং
মেহেরপুরের নাজিরাকোনা সীমান্তে ১০ জনকে পুনইনের চেষ্টা ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। গতকাল সোমবার ভোরে নাজিরাকোনা সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার পাথরঘাটা গ্রামের দিক থেকে তাদের পুশ ইন করার চেষ্টা করা হয়।


জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ১১০ নম্বর মেইন পিলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে বিএসএফ পুস ইন করছে এমন খবরে সেখানে পৌঁছায় বিজিবি। সেখানে ৪ জনকে পাট ক্ষেতের মধ্যে দেখতে পাই তারা। বিজিবি বাধা দিলে তারা ভারতের কাঁটাতারের দিকে ফিরে যায়। তবে স্থানীয়দের ধারণা ১০ জনকে পুস ইন করার চেষ্টা করে বিএসএফ। এ ঘটনায় সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)