ছবির ক্যাপশন:
জীবননগর উপজেলার বালিহুদা গ্রামে শ্বশুরবাড়িতে এসে স্ত্রী রোজিনা খাতুনকে (১৯) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে স্বামী রাতুলকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে। রাতুল সদর উপজেলার দর্শনা থানাধীন গড়াইটুপি গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে রাতুল তার শ্বশুরবাড়ি বালিহুদায় যায়। এরপর গভীর রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্ত্রীর সাথে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে রাতুল ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী রোজিনা খাতুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে। এরপর তাকে জীবননগর থানা-পুলিশের হস্তান্তর করা হয়। সকালে ভুক্তভোগীর রোজিনা খাতুন বাদী হয়ে স্বামী রাতুলের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করে।
জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান সেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তিনি বলেন, দুপুরে তাকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
