আলমডাঙ্গার রুইতনপুরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি

ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-06-29 ইং
আলমডাঙ্গার রুইতনপুরে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় বিক্রি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার রুইতনপুরে কৃষি জমির মাটি কেটে বিক্রির দায়ে মো. রাসেল নামের এক ব্যক্তিতে ভ্রাম্যমাণ আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার বেলা সাড়ে তিনটার দিকে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। দণ্ডপ্রাপ্ত রাসেল উপজেলার রুইতনপুর গ্রামের রমজান আলীর ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আলমডাঙ্গার রুইতনপুর মাঠে পুকুর খননের জন্য কৃষি জমির মাটি কেটে ভাটাই বিক্রি করা হচ্ছে বলে বলে উপজেলা প্রশাসনের নিকট সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কৃষি জমির মাটি কেটে ভাটাই বিক্রির দায়ে জমির মালিক মো. রাসেলকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপননিয়ন্ত্রণ আইন ২০১৩ এর সংশোধনী ২০১৯ /৫ এর (১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫ এর (১) ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতায় ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সহকারী শফিকুল ইসলামসহ থানা পুলিশের একটি টিম।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)