দামুড়হুদায় ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান

আপলোড তারিখঃ 2026-06-29 ইং
দামুড়হুদায় ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন লাভলী ইয়াসমিন। গতকাল রোববার বিকেল সাড়ে চারটার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে সিনিয়র সহকারী কমিশনার (প্রশাসন) ফারাশিদ বিন এনাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে লাভলী ইয়াসমিনকে দামুড়হুদা উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। লাভলী ইয়াসমিন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার বাসিন্দা। দামুড়হুদায় যোগদানের আগে তিনি বরিশাল পরিবেশ অধিদপ্তরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)