দর্শনায় স্বর্গীয় রিপন বাশফোঁড় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শরীফুজ্জামান শরীফ

খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে

আপলোড তারিখঃ 2026-06-28 ইং
দর্শনায় স্বর্গীয় রিপন বাশফোঁড় স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শরীফুজ্জামান শরীফ ছবির ক্যাপশন:

দর্শনায় দিনব্যাপী ‘স্বর্গীয় রিপন বাশফোঁড় স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির কর্নেল মাঠে দর্শনা হরিজন সম্প্রদায়ের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। শ্রী রংলাল বাশফোঁড়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ।


প্রধান অতিথির বক্তব্যে শরীফুজ্জামান শরীফ বলেন, এই টুর্নামেন্টটি এবার চতুর্থবারের মতো অনুষ্ঠিত হচ্ছে। আমি চাই, এটি প্রতি বছর নিয়মিত আয়োজন করা হোক। খেলাধুলা তরুণ সমাজকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক খেলাধুলার প্রসারে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।


তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। চুয়াডাঙ্গা জেলার তরুণদেরও সেই সুযোগ কাজে লাগাতে হবে।”


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান, দর্শনা পৌর সমন্বয়ক হাজী খন্দকার শওকত আলী, হাবিবুর রহমান বুলেট, এনামুল হক মুকুল শাহ, আলহাজ প্রভাষক মশিউর রহমান এবং আব্দুল্লাহ আল মামুন রিংকু। এছাড়া উপস্থিত ছিলেন খুলনা বিভাগের হরিজন সমাজের সভাপতি, রাজশাহী বিভাগের হরিজন সমাজের সভাপতি শ্রী রাজকুমার বাশফোঁড়, রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মিলন কুমার বাশফোঁড়, চুয়াডাঙ্গা জেলা হরিজন সমাজের সভাপতি শ্রী রামু বাশফোঁড়, শ্রী দীপক বাশফোঁড়, আলমডাঙ্গা উপজেলা মন্দির কমিটির সভাপতি শ্রী রাজু বাশফোঁড়, জাগ্রত হরিজন মানবকল্যাণ সংস্থার সভাপতি শ্রী রঞ্জিত কুমার বাশফোঁড়, শ্রী জিতেন বাশফোঁড় ও শ্রী বিশ্বনাথ বাশফোঁড়সহ বিভিন্ন এলাকার নেতৃবৃন্দ।


টুর্নামেন্টে খুলনা, রাজশাহী, রংপুর, ঝিনাইদহ, দর্শনা, সৈয়দপুর, সেতাবগঞ্জসহ বিভিন্ন এলাকার মোট আটটি দল অংশ নেয়। দিনব্যাপী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার দেবনাথ। 

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)