বাংলাদেশ-চায়না সম্পর্কে নতুন মাত্রা

আপলোড তারিখঃ 2026-06-28 ইং
বাংলাদেশ-চায়না সম্পর্কে নতুন মাত্রা ছবির ক্যাপশন:

সম্প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরে বাংলাদেশ ও চায়নার মধ্যে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত বৃহস্পতিবার দুই দেশের মধ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এ ছাড়াও দ্বিপক্ষীয় বৈঠক করেছেন চায়নার প্রধান মন্ত্রী লি কিয়াং এবং বাংলাদেশের প্রধান মন্ত্রী তারেক রহমান। বিকাল ৫টায় বেইজিংয়ের 'গ্রেট হল অফ পিপল'-এ এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন প্রধান মন্ত্রী তারেক রহমান। আর চায়নার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দেশটির প্রধান মন্ত্রী।


এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চায়নার প্রধান মন্ত্রী লি কিয়াং। গত বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন 'দিয়াওইউতাই' থেকে মোটর শোভা যাত্রা সহকারে গ্রেট হলে এসে পৌঁছলে চায়নার প্রধান মন্ত্রী তাকে স্বাগত জানান। শুভেচ্ছা বিনিময় এবং দুই দেশের প্রতিনিধিদের সঙ্গে পরিচয় পর্বের পর প্রধান মন্ত্রীকে লাল গালিচা দিয়ে অভিবাদন মঞ্চে নিয়ে যান লি কিয়াং। অভিবাদন মঞ্চে তারেক রহমান ও লি কিয়াংকে সশস্ত্র সালাম দেয় চায়নার সশস্ত্র বাহিনীর সুসজ্জিত একটি চৌকস দল। এ সময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। প্রধান মন্ত্রী তারেক রহমানকে অভিবাদন জানিয়ে তোপধ্বনি দেয়া হয়। পরে দুই প্রধান মন্ত্রী সশস্ত্র বাহিনীর প্যারেড পরিদর্শন করেন।


প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর তারেক রহমানের এটি প্রথম চায়না সফর। এর আগে তারেক রহমান তৎকালীন প্রধান মন্ত্রী খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ২০০১ সালে চায়না সফর করেছিলেন। তিনি ওই সময় এই গ্রেট হলে প্রধান মন্ত্রীর লাল গালিচা সংবর্ধনাতেও উপস্থিত ছিলেন। সামাদ


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত, ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং চায়নার সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারত্ব গড়ে তুলতে আগ্রহী। 'বাংলাদেশ ইনভেস্টমেন্ট ফোরাম' শীর্ষক সম্মেলনে এসব কথা বলেন তারেক রহমান। বেইজিংয়ের দিয়াওইউতাই হোটেলে এই সম্মেলনের আয়োজন করা হয়।


বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশে বিনিয়োগের সুযোগ-সুবিধা নিয়ে চায়নার ব্যবসায়ীদের সামনে বিশেষ প্রেজেন্টেশন দেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সম্মেলনে চায়নার ১২৫ জন ব্যবসায়ী অংশগ্রহণ করেন। প্রধান মন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চায়নার পানি সম্পদ মন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়েছে। প্রধান মন্ত্রী বাংলাদেশের তিস্তা ব্যবস্থাপনা প্রকল্পে চায়না সরকারের কারিগরি সহায়তা প্রত্যাশা করেন।


উল্লেখ্য, আনোয়ারায় চায়নার অর্থনৈতিক ও শিল্পাঞ্চল এবং মোংলায় দ্বিতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হচ্ছে। পাশাপাশি চায়নিজ বিনিয়োগকারীদের আরো কার্যকর সেবা প্রদানের লক্ষ্যে শিগগিরই চায়নায় বাংলাদেশের প্রথম 'বিনিয়োগ কার্যালয়' চালু করা হবে। চায়নার পানি সম্পদ মন্ত্রী উল্লেখ করেন, পানি ব্যবস্থাপনায় বাংলাদেশ চায়নার অভিজ্ঞতা কাজে লাগাতে পারে। তিনি বাংলাদেশের পানি বিশেষজ্ঞ এবং এই খাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চায়নার প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। আগামীতে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, সব ক্ষেত্রেই দুই দেশের দ্বিপক্ষীয় সম্পৃক্ততা নতুন উচ্চতায় পৌঁছবে।


আমরা মনে করি, প্রধান মন্ত্রী তারেক রহমানের চায়না সফরের ফলে দুই দেশের সম্পর্কে নতুন মাত্রা যোগ হবে। দৃঢ় হবে ংদুই দেশের সম্পর্ক।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)