ছবির ক্যাপশন:
মেহেরপুর সিভিল সার্জন অফিসের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।
২৭/০৬/২৬ রোববার সকালে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে জেলার ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক শিল্পী রানী রায়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনজুমান আরা এবং মেডিকেল অফিসার ডা. ইনজামামুল হক।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলার মোট ৪৭৪টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ৬১৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৬৫ হাজার ৯৯৯ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা অনুযায়ী, সদর উপজেলার ১২১টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার ৫৩৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১৮ হাজার ৫৯৭ জন, গাংনী উপজেলার ২১৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৪ হাজার ৩০০ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩৬ হাজার ৫০০ জন, মুজিবনগর উপজেলার ৯৭টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ২ হাজার জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭ হাজার ২০০ জন এবং মেহেরপুর পৌরসভার ৩৯টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৭৭৭ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৭০২ জন শিশুকে ভিটামিন 'এ' প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
