দুই মাদকসেবীর এক বছরের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান

আপলোড তারিখঃ 2026-06-26 ইং
দুই মাদকসেবীর এক বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা-পুলিশ। পরবর্তীতে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ মিললে আদালত তাদের প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং সদর থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, সদর থানার এসআই অভিজিৎ সিংহ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়া (খালপাড়া) এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় উজ্জ্বল আলীর বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর মাদক সেবনরত অবস্থায় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বাজারপাড়ার মৃত আব্দুর রহিমের ছেলে মফিজুল ইসলাম সুজন (২৭), বর্তমানে চুয়াডাঙ্গার বাগানপাড়ার ভাড়াটিয়া। এবং চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার মৃত লাল চাঁনের ছেলে উজ্জ্বল আলী (৪৩)।


গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে তাদের মেডিকেল ডোপ টেস্ট করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। এ প্রেক্ষিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করে তাদের আদালতে সোপর্দ করা হয়। চুয়াডাঙ্গা সদর আমলী আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অনাদায়ে আরও ৬০ দিনের কারাদণ্ড ভোগ করতে হবে বলে আদালত আদেশ দেন।
সদর থানা-পুলিশ জানিয়েছে, জেলার মাদক নির্মূলে নিয়মিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত অন্যান্যের আইনের আওতায় আনতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)