ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলার বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ১টা থেকে রাত ৩টা পর্যন্ত এ অভিযান চলে। গ্রেপ্তারকৃতরা হলেন- দামুড়হুদা উপজেলার দলকা লক্ষ্মীপুর গ্রামের মৃত মুছা করিমের ছেলে এবং কার্যক্রম নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সেক্রেটারি আব্দুল মমিন (৪২), জয়রামপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে ওসমান আলী (২৮) ও উপজেলা শহরের মাদ্রাসা পড়ার হানিফ আলী ছেলে হাসান মোহাম্মদ (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার গভীর রাতে চুয়াডাঙ্গা পুলিশ সুপার রুহুল কবীর খানের নির্দেশে দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। দামুড়হুদা থানার ওসি মেজবাহ উদ্দিন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় নাশকতা মামলা সহ বিভিন্ন মামলা হয়েছে। দুপুরে তাদেরকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।
