চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ মহড়া ও টহল

আপলোড তারিখঃ 2026-06-23 ইং
চুয়াডাঙ্গায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বিশেষ মহড়া ও টহল ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের উদ্যোগে এবং পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ টহল ও মহড়া পরিচালনা করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খানের নেতৃত্বে এ টহল কার্যক্রম পরিচালিত হয়। টহলটি চুয়াডাঙ্গা সদর থানা থেকে শুরু হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দামুড়হুদা থানা এলাকা প্রদক্ষিণ করে জেলা শহরের বড়বাজার শহিদ হাসান চত্বরে এসে শেষ হয়।


এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান বলেন, ‘চুয়াডাঙ্গা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য জেলা পুলিশ সুপার রুহুল কবীর খানের নেতৃত্বে আজ আমরা এই টহল পরিচালনা করেছি। টহলটি চুয়াডাঙ্গা সদর থানা থেকে শুরু করে দামুড়হুদা হয়ে আবার সদর থানায় এসে শেষ হয়।’


তিনি আরও বলেন, টহলটির বিশেষত্ব ছিল নৈরাজ্য, নাশকতা বা আইনশৃঙ্খলাবিরোধী কোনো কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে। চুয়াডাঙ্গাবাসীর যেন কোনো প্রকার ক্ষয়-ক্ষতি বা হয়রানির শিকার না হয়, সে বিষয়ে তৎপরতা বৃদ্ধির জন্য আমাদের পুলিশি কার্যক্রম চলমান। তিনি বলেন, আমরা টহলটি সদর থানা এবং দামুড়হুদা থানা প্রদক্ষিণ করেছি। এবং অন্যান্য ৪টি থানার ফোর্স ও অফিসার মিলে তারাও বিশেষভাবে তাদের টহল পরিচালনা করবে।


এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মিনহাজ-উল-ইসলাম, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)