চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন বহিষ্কার

আপলোড তারিখঃ 2026-06-17 ইং
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সুজন বহিষ্কার ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সহসভাপতি সোহেল আহমেদ মালিক সুজনকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ওএমএসের চাল-আটা অবৈধভাবে মজুদ রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানার ঘটনায় তার বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।


দলীয় সূত্র জানায়, গত পাঁচ দিন আগে পৌর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক পত্রে সোহেল আহমেদ মালিক সুজনকে কারণ দর্শানোর নোটিশ দেন। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি কোনো জবাব না দেওয়ায় চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকসহ দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।


এছাড়া দলের সকল পর্যায়ের নেতা-কর্মীদের সোহেল আহমেদ মালিক সুজনের সঙ্গে সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)