ছবির ক্যাপশন:
দামুড়হুদায় ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে ওয়াসেফ প্রজেক্টের এলটিসিতে স্থাপিত পানি পরিশোধন প্ল্যান্ট পরিদর্শন ও স্থানীয় জনগোষ্ঠীর নিরাপদ পানীয় জলের প্রাপ্যতা সংক্রান্ত সমস্যা এবং এর ক্রমবর্ধমান চাহিদা সম্পর্কে সরাসরি ধারণা গ্রহণ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল মাঠে আলোচনা সভা শেষে কুশাঘাটা ওয়েব ফাউন্ডেশনের গ্রিন সেন্টার পরিদর্শন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ওয়াসেফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এড মিটচেল।
আলোচনা শেষে ওয়াসেফের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এড মিটচেল বলেন, চুয়াডাঙ্গাবাসীর কথা চিন্তা করে বিশুদ্ধ পানির জন্য ওয়েভ ফাউন্ডেশন ও ওয়াসেফ প্রজেক্টের এলটিসি-এর যৌথ উদ্যোগে পানি পরিশোধন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। যা একেবারেই সুলভ মূল্যে বিশুদ্ধ পানি চুয়াডাঙ্গা জেলা তথা দামুড়হুদা উপজেলার সাধারণ মানুষের মাঝে সরবরাহ করা হবে। প্রত্যেকটি এলাকায় যাতে এই বিশুদ্ধ পানি সরবরাহ করা যায়, সে ব্যবস্থা ও পরিকল্পনা আমরা নিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ওয়াসেফ বাংলাদেশ-এর কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা, রাকিব হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন ওয়েব ফাউন্ডেশনের উপদেষ্টা শুকুর আলী, নবায়নযোগ্য জ্বালানি কর্মসূচির সহকারী পরিচালক কিতাব আলী, এলটিসির সিনিয়র কো-অর্ডিনেটর কামরুজ্জামান, গবেষণা উদ্যোগের ইঞ্জিনিয়ার তসলিম আহমেদ।
