ছবির ক্যাপশন:
দামুড়হুদা উপজেলায় গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ছোট দুধপাতিলা গ্রামে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ছোট দুধপাতিলা গ্রামের ইলিয়াস আলীর ছেলে নয়ন (৩০) এবং একই গ্রামের মিনারুল ইসলামের ছেলে বাপ্পি (২১)। পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই উত্তম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে গাঁজা সেবনের অভিযোগে ওই দুই যুবককে আটক করা হয়। দামুড়হুদা মডেল থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
