মোবাইল কিনে ই-বাইক জিতলেন কৃষক

চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিকম প্লাসের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2026-06-09 ইং
মোবাইল কিনে ই-বাইক জিতলেন কৃষক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় বাংলাদেশ টেলিকম প্লাসের উদ্যোগে ‘মোবাইল উৎসব র‌্যাফেল ড্র-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় শহরের শহিদ আবুল কাসেম সড়কের বাদুরতলা মোড়ে অবস্থিত বাংলাদেশ টেলিকম প্লাসে এ র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। ড্রয়ের একমাত্র পুরস্কার হিসেবে রাখা হয়েছিল একটি লাল রংয়ের ই-বাইক।


আয়োজক সূত্রে জানা যায়, উৎসব উপলক্ষে বাংলাদেশ টেলিকম প্লাস থেকে মোবাইল ফোন ক্রয়কারী প্রতিটি ক্রেতাকে একটি করে কুপন দেওয়া হয়। পরবর্তীতে এসব কুপন একটি নির্দিষ্ট বক্সে সংরক্ষণ করা হয়। সোমবার আনুষ্ঠানিকভাবে সেই কুপনের লটারির ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন। এবং ড্রয়ের কুপন উত্তোলন করেন কামাল হোসেন জোয়ার্দ্দার। এতে ২৫৩৯ সিরিয়াল নম্বরের কুপন বিজয়ী হয়।


পরে বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন বিজয়ী কুপনের মালিকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে পুরস্কার পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং তাকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। ই-বাইকের সৌভাগ্যবান বিজয়ী হয়েছেন আলমডাঙ্গার মুন্সিগঞ্জের ছোটপুটিমারি গ্রামের কৃষক মিলন।


বাংলাদেশ টেলিকম প্লাসের স্বত্বাধিকারী মাইনুল হাসান রিপন জানান, ‘বিজয়ী আজ আসতে না পারায়, আমরা আগামীকাল (মঙ্গলবার) বিকেল পাঁচটায় আনুষ্ঠানিকভাবে তার কাছে তার পুরস্কারটি হস্তান্তর করব।’ র‌্যাফেল ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিবেশক সমিতির সভাপতি সালাউদ্দিন চান্নু, দোকান মালিক সমিতির সভাপতি মনজুরুল এলাহী লাজ, সদস্যসচিব সুমন পারভেজ খানসহ স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও বাংলাদেশ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)