আলমডাঙ্গায় অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আপলোড তারিখঃ 2026-06-08 ইং
আলমডাঙ্গায় অবৈধ মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার বেলগাছি মাঠে অবৈধভাবে মাটি খনন ও মাটি উত্তোলন করে বিক্রির দায়ে বাবু নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার দুপুরে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীনুর আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বাবু উপজেলার বাদেমাজু গ্রামের আইয়ুব মালিথার ছেলে।


অভিযান সূত্রে জানা যায়, বেলগাছি মাঠে বাবু অবৈধভাবে এক্সকাভেটর দিয়ে কৃষিজমির মাটি কেটে বিক্রির উদ্দেশ্যে উত্তোলন করছিলেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এসময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন (সংশোধিত) ২০২৩-এর আওতায় বাবুকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।


অভিযানকালে আলমডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শোভন কুমার উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষা ও অবৈধ মাটি খনন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)