ছবির ক্যাপশন:
আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে। গতকাল সোমবার বেলা ১১টা থেকে বেলা দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বেকারি, বীজ ও কীটনাশকসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান তদারকি করা হয়।
অভিযান চলাকালে দইয়ের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মো. হাবিবুর রহমান বিশ্বাসের মেসার্স বিশ্বাস ফুডকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধানের জন্য নির্দেশনা প্রদান করা হয়। এসময় বাজারের ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা এবং মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রি না করার জন্য সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
