মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

‎সভাপতি ফারুক, সম্পাদক ইয়ামিন

আপলোড তারিখঃ 2026-06-07 ইং
মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন ছবির ক্যাপশন:

মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ‎এতে সভাপতি পদে ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক পদে বেন ইয়ামিন মুক্ত নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাবে প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
‎
‎নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন- সহসভাপতি রামিজ আহসান, যুগ্ম সম্পাদক জিএফ মামুন লাকি, অর্থ সম্পাদক হামিদুর রহমান কাজল, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পাদক আসিফ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক উম্মে ফাতেমা রোজিনা এবং নির্বাহী সদস্য হিসেবে মেহের আমজাদ, জাকির হোসেন ও মাজেদুল হক মানিক।


‎নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পূর্বঘোষিত তফসিল অনুযায়ী ১১টি পদের বিপরীতে ১১টি মনোনয়নপত্র জমা পড়ে। কোনো পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় প্রধান নির্বাচন কমিশনার মো. নুরুল আহমেদ সকল প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন। ‎ সময় নির্বাচন কমিশনার ড. মো. আলীবদ্দিন ও মো. ওয়াহিদুজ্জামান, মেহেরপুর প্রেসক্লাবের আহ্বায়ক রুহুল কুদ্দুস টিটো, সদস্য মো. কামরুজ্জামান খান ও ওয়াজেদুল হক জেদুসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ প্রেসক্লাবের পেশাগত মান উন্নয়নে, সাংবাদিকদের কল্যাণ এবং সংগঠনের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)