ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা ও উপজেলা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। তার নিয়োগের খবরে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।
গতকাল শুক্রবার দিনব্যাপী জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নবনিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের বাসভবনে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এসময় নেতা-কর্মীরা চুয়াডাঙ্গা জেলা পরিষদের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও গতিশীল ও জনমুখী করতে শরীফুজ্জামান শরীফের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন।
ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে উপস্থিত হয় জাতীয়তাবাদী যুবদল চুয়াডাঙ্গা জেলা শাখা, চুয়াডাঙ্গা পৌর বিএনপি, সদর উপজেলা যুবদল, জাতীয়তাবাদী ওলামা দল চুয়াডাঙ্গা জেলা শাখা, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চুয়াডাঙ্গা জেলা শাখা, দামুড়হুদা উপজেলা বিএনপি, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপিসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, সিনিয়র সহসভাপতি রাফিতুল্লাহ মহলদার, যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সুজন মালিক, দামুড়হুদা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহেদ হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাশেম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশীদ ঝণ্টু, সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি শরিফুল আলম বিল্লাল, সাধারণ সম্পাদক এম. এ. তালহা, জেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা আনোয়ার হোসেন, সদস্যসচিব হাফেজ মাওলানা মাহাবুব আলমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতা-কর্মী।
