চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের শুভেচ্ছা

আপলোড তারিখঃ 2026-06-06 ইং
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফুজ্জামান শরীফকে ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিট। গতকাল শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের নেতৃবৃন্দ শরীফুজ্জামান শরীফের বাসভবনে গিয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।


এসময় নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে অভিনন্দন জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।


শুভেচ্ছা বিনিময়কালে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চুয়াডাঙ্গা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাড. আ.স.ম. আব্দুর রউফ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলামের নেতৃত্বে উপস্থিত ছিলেন সদস্যসচিব অ্যাড. মানজার আলী জোয়ার্দার হেলাল, সরকারি কৌশুলি অ্যাড. আব্দুল খালেক (জিপি), সদস্য অ্যাড. সিরাজুল ইসলাম (১), অ্যাড. এস.এন.এ. হাশেমী, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, অ্যাড. আসাদুজ্জামান মিল্টন, অ্যাড. জিল্লুর রহমান জালাল, অ্যাড. শাহজামাল জামাল, অ্যাড. শরিফুল ইসলামসহ ফোরামের অন্যান্য নেতৃবৃন্দ। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার উন্নয়ন এবং বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ডের সফলতা কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)