১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী বড়বলদিয়া গ্রামের গোলাম রসুল আটক

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
১০ কেজি গাঁজাসহ ব্যবসায়ী বড়বলদিয়া গ্রামের গোলাম রসুল আটক ছবির ক্যাপশন:
দামুড়হুদা সীমান্তের বড়বলদিয়া গ্রামের মাঠে বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া থেকে গোলাম রসুলকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার রাত ৮টার দিকে বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে তাকে আটক করা হয়। এ সময় আটককৃত গোলাম রসুলের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত গোলাম রসুলকে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়। গতকাল রাতেই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃত গাঁজা ব্যবসায়ী গোলাম রসুল ওরফে রসুল মিয়া (৪৫) দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের মৃত জান বকস্রে ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবি আওতাধীন বড়বলদিয়া ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভারত থেকে গাঁজার চালান নিয়ে আসার খবর পেয়ে গতকাল রাত আটটার দিকে দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বড় বলদিয়া গ্রামের মাঠে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় ভারত সীমান্ত থেকে গাঁজার প্যাকেট নিয়ে বড়বলদিয়া গ্রামের মাঠ দিয়ে গ্রামের মধ্যে ঢুকছিলো গোলাম রসুল। পরে তাকে আটক করা হয়। তার কাছে থাকা পলিথিনে মোড়ানো প্যাকেট তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক করা হয় একই গ্রামের মৃত জান বকস্রে ছেলে চিহ্নিত মাদকব্যবসায়ী গোলাম রসুলকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)