ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ী গ্রামে অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত মাদক বিরোধী বিশেষ অভিযানে গত বুধবার সন্ধ্যা ৭টার দিকে দিগড়ী গ্রামের বড় বটতলা এলাকা থেকে আব্দুল কাদের (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দিগড়ী গ্রামের আব্দুল লতিফের ছেলে।
অভিযানটি পরিচালনা করেন সদর থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম হোসেন। এসময় স্থানীয় জনগণের সহায়তায় অভিযুক্তের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে তাদের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে।
