দামুড়হুদায় গাঁজা ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড

আপলোড তারিখঃ 2026-06-04 ইং
দামুড়হুদায় গাঁজা ব্যবসায়ীর দুই বছরের কারাদণ্ড ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানা-পুলিশের অভিযানে আটক এক গাঁজা ব্যবসায়ীকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা দেড়টার দিকে জুড়ানপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযুক্ত গাঁজা ব্যবসায়ী সাকিব হোসেন (২৬) জুড়ানপুর গ্রামের আরজুল্লার ছেলে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহিন আলম।


জানা যায়, দামুড়হুদা মডেল থানার পরিদর্শক বদরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে জুড়ানপুর গ্রাম থেকে ১০ শত গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। পরে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. শাহিন আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তদের স্বীকারোক্তিতে সত্যতা মিললে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর ৫ ধারা মোতাবেক তাদেরকে দোষী সাব্যস্ত করে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর গ্রামের আরজুল্লার ছেলে শাকিবকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ  আদালতে সহযোগিতা করেন দামুড়হুদা মডেল থানা-পুলিশ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের সহকারী আনিস উদ্দিন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)