জীবননগরে এমপি মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের প্রতিবাদ সভা

আপলোড তারিখঃ 2026-06-04 ইং
জীবননগরে এমপি মুফতি আমির হামজার পরিবারের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের প্রতিবাদ সভা ছবির ক্যাপশন:

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা ও তার পরিবারের সদস্যদের ওপর হাসাদাহ বাজারে সংঘটিত হামলা এবং লাঞ্ছনার প্রতিবাদে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাসাদাহ ইউনিয়ন শাখার উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।


সভায় সভাপতিত্ব করেন হাসাদাহ ইউনিয়ন জামায়াতের আমির আখতারুজ্জামান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতের আমির মাওলানা সাজেদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মাহফুজুর রহমান এবং উপজেলা জামায়াতের নায়েবে আমীর হাফেজ বেলাল হোসেন।


বক্তারা বলেন, সংসদ সদস্য মুফতি আমির হামজা ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনা নিন্দনীয় ও দুঃখজনক। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)