বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট ও গ্রামবাংলার খেলা

হারদী যুবসমাজের উদ্যোগে ‘একতা উৎসব’

আপলোড তারিখঃ 2026-06-03 ইং
বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট ও গ্রামবাংলার খেলা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের যুবসমাজের উদ্যোগে ‘একতা উৎসব’ উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ফুটবল টুর্নামেন্ট-২০২৬-সহ বেশ কয়েকটি গ্রামীণ খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার ওসমানপুর প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফুটবল, চামচ দৌড়, বিস্কুট দৌড়, চোখ বেঁধে হাড়ি ভাঙা, দড়ি টানা ও কলাগাছে ওঠা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে হারদী যুবসমাজের প্রতিনিধি ও তরুণ সমাজসেবক যুবদল নেতা জুবায়ের আহম্মেদ মেরাজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। খেলা উদ্বোধন করেন আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানপুর-প্রাগপুর ক্যাম্প ইনচার্জ এসআই হাবিবুল বাশার, ইউপি সদস্য আজিজুল হক, সাবেক মেম্বার সিদ্দীকুর রহমান, বিএনপি নেতা রিফাজ্জেল হোসেন, হুচি ও লিটন আলী।


সাবেক খেলোয়াড় মিঠু বিশ্বাস ও সমাজসেবক আমিরুল ইসলাম বিশ্বাসের উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন যুবসমাজের নেতা ডলার, সোহেল রানা, রতন, জোহা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। খেলা পরিচালনা করেন প্রাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ফিরোজুল ইসলাম ও সাবেক খেলোয়াড় খোকন।


বক্তারা বলেন, যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ক্রীড়া চর্চার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হয়। এ ধরনের আয়োজন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, যুবসমাজকে ঐক্যবদ্ধ করা এবং ক্রীড়ার মাধ্যমে সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ টুর্নামেন্টের মূল লক্ষ্য। উদ্বোধনী খেলা উপভোগ করতে মাঠে বিপুল সংখ্যক দর্শকের সমাগম ঘটে, যা পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে পরিণত করে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)