ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ১০ জনের জেল : ৪ জনকে সতর্ক

আপলোড তারিখঃ 2017-11-21 ইং
ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদে ১০ জনের জেল : ৪ জনকে সতর্ক ছবির ক্যাপশন:
দামুড়হুদা মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৪ মাদকসেবী আটক হাফিজুর রহমান কাজল: দামুড়হুদায় মদ,গাঁজা ও ফেনসিডিল সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে ১৪ জন মাদকদ্রব্য সেবনকরীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। এদের মধ্যে ৮ জনকে ১৫ দিন করে ও ২জনকে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং ৪ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমানিত না হওয়ায় তাদেরকে সতর্ক করে বেকসুর খালাস দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। চুয়াডাঙ্গা-দর্শনা সড়কের দামুড়হুদা বাসষ্ট্যান্ডে গতকাল সোমবার সন্ধা ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত চলা মাদক বিরোধী ভ্রাম্যমান আদালতে এদেরকে আটক করে কারাদন্ড দেওয়া হয়। ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত আসামীরা হলো, চুয়াডাঙ্গা সদরের আব্দুল মান্নানের ছেলে সুমন (১৮), সুমিদিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে সোহেল রানা (১৮), কেদারগঞ্জ বাহাদুর পাড়ার আমির হোসেনের ছেলে আতাউর রহমান জনি (১৮), কেদারগঞ্জ নতুন বাজার পাড়ার মোরশেদ আলীর ছেলে ইমরুজ হোসেন (২১), মাষ্টারপাড়ার খবির উদ্দীন এর ছেলে মানিক (২৭), জিনতলা পাড়ার ছানুয়ার হোসেনের ছেলে শাহানুর রহমান সোহান (১৯), মাষ্টারপাড়ার আলী হোসেনের ছেলে বাদশা মিয়া (২৫) ও দামুড়হুদার ফকিরপাড়া গ্রামের মৃত. রনজিত কুমারের ছেলে শ্রী সুম্ভু কুমার (২৪)। ৭দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ পাওয়া আসামী দু’জন হলো, দামুড়হুদার জয়রামপুর কোলনি পাড়ার জান মোহাম্মদের ছেলে ফকির মোহাম্মদ (৩০) ও একই গ্রামের মাঠ পাড়ার বশির আহাম্মেদের ছেলে জাহাঙ্গীর আলম (৩৪)। এছাড়া ভ্রাম্যমান আদালত থেকে বেকসুর খালাস পাওয়া আসামীরা হলো, দামুড়হুদার দর্শনা ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত্যু আজিবার মন্ডলের ছেলে গাজি রহমান (৭০) একই গ্রামের আকবার আলীর ছেলে মিলন হোসেন (৩২) আজির বক্সের ছেলে মিঠু (৩০) ও দর্শনার শ্যামপুর গ্রামের মৃত্যু শহিদুল ইসলামের ছেলে মামুন (৩০)। আদালত সুত্রে জানা যায়, গতকাল সোমবার সন্ধায় দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) আকরাম হোসেনের নেতৃত্বে, ওসি(তদন্ত) জিএম ইমদাদুল হক, ইন্সপেক্টর শোনিত কুমার গাইন, এসআই বাকি, এসআই মনির শিকদার, এসআই গফুর, এএসআই সাজেদুল, এএসআই সালেক, এএসআই এজাজ সংঙ্গীয় ফোস নিয়ে ভ্রাম্যমান আদালতকে পূর্ণসহযোগীতা করেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)