আন্দুলবাড়ীয়ায় এসএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী

আপলোড তারিখঃ 2026-06-01 ইং
আন্দুলবাড়ীয়ায় এসএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ পুনর্মিলনী ছবির ক্যাপশন:

‘স্মৃতির টানে, আবার একসাথে’ স্লোগানে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৫ ব্যাচের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে ঈদ পুনর্মিলনী, আলোচনা সভা ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দিনব্যাপী বিদ্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে হারিয়ে যাওয়া স্কুল জীবন ও শৈশবের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে প্রয়াত শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী ও বন্ধু-বান্ধবদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করা হয়।


অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন এসএসসি ১৯৯৫ ব্যাচের শিক্ষার্থী ও আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইকবাল আহাম্মেদ জুয়েল এবং সাহিত্যিক আজিজ মোহাম্মদ জুনিয়র (আজিজ মন্ডল)।


অনুষ্ঠানে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন সুলতানা রিমা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুন নাহার শিমু, প্রকৌশলী মীর শাহাবুদ্দিন শান্ত, ইতালি প্রবাসী আলমাছ উদ্দীন শাকিল, উপ-সহকারী কৃষি অফিসার নাসির উদ্দীন, বিএনপি নেতা তানভীর হোসেন রাজীব, হাফিজুর রহমান হাফিজ, সাহিত্যিক আজিজ মন্ডল, মিজানুর রহমান টিপু ও ডা. তারিকুল ইসলাম কায়দারসহ আরও অনেকে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা ও ডোনার হিসেবে ছিলেন প্রবাসী তোফায়েল আহমেদ বাবুল, ইতালি প্রবাসী আলমাছ উদ্দীন শাকিল, প্রকৌশলী মীর শাহাবুদ্দিন শান্ত, শিক্ষক ইকবাল আহাম্মেদ জুয়েলসহ আরও অনেকে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)