ভাংবাড়ীয়ায় আম খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে বৃদ্ধের মৃত্যু

আপলোড তারিখঃ 2026-06-01 ইং
ভাংবাড়ীয়ায় আম খেতে গিয়ে শ্বাসনালীতে আটকে বৃদ্ধের মৃত্যু ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়ীয়া গ্রামে আম খাওয়ার সময় শ্বাসনালীতে আমের অংশ আটকে গিয়ে শাহিদুল ইসলাম (৫৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত শনিবার সকালে উপজেলার ভাংবাড়ীয়া পশ্চিমপাড়া এলাকায় নিজ বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। শাহিদুল ইসলাম মৃত বদর উদ্দিন মণ্ডলের ছেলে। তিনি স্থানীয়ভাবে একজন সজ্জন ও পরিচিত ব্যক্তি হিসেবে সমাদৃত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে নিজ বাড়িতে বসে পাকা আম খাচ্ছিলেন শাহিদুল ইসলাম। এসময় অসাবধানতাবশত আমের একটি অংশ বা আঁটির অংশ তাঁর শ্বাসনালীতে আটকে যায়। এতে তিনি হঠাৎ শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করার চেষ্টা করলেও অবস্থার দ্রুত অবনতি ঘটে। একপর্যায়ে নিজ বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। পরবর্তীতে ভাংবাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের দাফন সম্পন্ন হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)