চুয়াডাঙ্গা এগ্রিকালচারাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

সভাপতি ইমন ও সাধারণ সম্পাদক হৃদয়

আপলোড তারিখঃ 2026-06-01 ইং
চুয়াডাঙ্গা এগ্রিকালচারাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা এগ্রিকালচারাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন, নবীনবরণ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা বীজ প্রত্যয়ন কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের কৃষি শিক্ষার্থী ও কৃষিবিদরা অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল মমিন, যশোর গম ও ভুট্টা গবেষণা আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা বুলবুল আহমেদ এবং মুজিবনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ শামীম হোসেন। আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে শাহরিয়ার ইমনকে সভাপতি এবং হৃদয় মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এক বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। নবনির্বাচিত নেতারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা বলেন, কৃষি শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, পেশাগত উন্নয়ন এবং পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধিতে সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, চুয়াডাঙ্গা এগ্রিকালচারাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন জেলার কৃষি শিক্ষার্থীদের একটি সংগঠন। শিক্ষার্থীদের একাডেমিক, সামাজিক ও পেশাগত উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)