এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ

আপলোড তারিখঃ 2026-05-25 ইং
এনসিপির দুই নেতাকে কারাগারে প্রেরণ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে পুলিশের হাতে গ্রেপ্তার এনসিপির কেন্দ্রীয় নেতা তারেক রেজা ও যুবশক্তি নেতা অয়ন রহমানক খানকে জেলহাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ দুজনকে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করা হয়। বাদী ও বিবাদী পক্ষের যুক্তিতর্ক শেষে বিজ্ঞ বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টায় ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।


অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, রোববার সন্ধ্যায় ঝিনাইদহের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে যোগ দিতে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক তারেকুল ইসলাম ওরয়ে তারেক রেজা আসেন। পুলিশ তাকে নিরাপত্তার স্বার্থে পুলিশ হেফহজতে নেয়। কিন্তু তার বিরুদ্ধে মামলা থাকায় শেষ পর্যন্ত তাকে আদালতে সোপর্দ করা হয়।


প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, একই সাথে যশোর থেকে গ্রেপ্তার যুবশক্তির নেতা অয়নকেও আদালতে সোপর্দ করা হয়। তাকে কোনোভাবেই গুম করা হয়নি দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ২৪ ঘণ্টার মধ্যে তাকে আদালতে তোলা হয় এবং গ্রেপ্তার প্রক্রিয়ার সময় তার পিতা, মা ও বোনকে অবহিত করা হয়।


সামাজিক যোগাযোগ মাধ্যমে অয়নকে গুম করার যে তথ্য ছড়ানো হচ্ছে, সেটা ঠিক নয় দাবি করে অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, ডিবি পুলিশ যখন তাকে গ্রেপ্তার করে, তখন থেকেই তার পরিবার পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ সদর থানর ওসি আসাদুজ্জামান, ওসি (অপারেশন) শামসুজ্জোহা ও ডিবি পুলিশের ওসি সাব্বিরুল আলম উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)