চুয়াডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

আপলোড তারিখঃ 2026-05-25 ইং
চুয়াডাঙ্গায় অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ ছবির ক্যাপশন:

বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে অসহায় পোশাক তৈরি কারিগরদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সংগঠনের যাকাত তহবিল থেকে ১০ জন নারীকে এই সহায়তা দেওয়া হয়, যাতে তারা নিজেদের ব্যবসা পরিচালনা ও জীবিকা নির্বাহে স্বাবলম্বী হতে পারেন। এর মধ্যে সাতজন উপকারভোগী সরাসরি সেলাই মেশিন গ্রহণ করেছেন।


তারা হলেন- চুয়াডাঙ্গা পৌরসভার সাতগাড়ি মহল্লার সাদিয়া সালমা, দশমী গ্রামের সাথী আক্তার, দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামের শ্যামলী খাতুন, চুয়াডাঙ্গা সদর উপজেলার জাফরপুর গ্রামের ফজিলা খাতুন সুমী, ঝোড়াঘাটা গ্রামের বৈশাখী খাতুন, আলমডাঙ্গা উপজেলার জোড়গাছা গ্রামের চাইনা বেগম এবং মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের মাসুরা খাতুন। বাকি তিনজন পরে অফিসে যোগাযোগ করে সেলাই মেশিন গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।
সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ এস এম ইস্রাফিল, প্রবীণ হিতৈষী সংঘের উপদেষ্টা অধ্যক্ষ হামিদুল হক মুন্সী, সভাপতি এ কে এম আলী আখতার, সহসভাপতি এম এম আলাউদ্দীন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবু বকর, কোষাধ্যক্ষ এ কিউ এম আলফাজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম।


সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রয়োজনীয় সেলাই মেশিনের অভাবে উপকারভোগীরা তাদের ব্যবসায়িক কার্যক্রম ঠিকভাবে পরিচালনা করতে পারছিলেন না। বিষয়টি পর্যবেক্ষণের পর তাদের সহায়তায় এগিয়ে আসার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)