মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

আপলোড তারিখঃ 2026-05-24 ইং
মহেশপুরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ছবির ক্যাপশন:

ঝিনাইদহের মহেশপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে গতকাল শনিবার এই সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী এমদাদুল হক, মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই, প্রেসক্লাব মহেশপুর সভাপতি সরোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা দীপা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হেলেনা আক্তার নিপা, মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে সালমা আক্তার প্রমুখ বক্তব্য দেন। 


সভায় সকলের বক্তব্যের আলোকে মহেশপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, সমাজ সংস্কারে, আইনশৃঙ্খলার উন্নয়নে সব বিষয়গুলো সততার সাথে, কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করব। 


উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাদ হোসেন বলেন, প্রত্যেকের বক্তব্যগুলো গুরুত্ব সহকারে অনুধাবন করলাম। উপস্থিত সকলের সহযোগিতা পেলে কঠোরভাবে প্রত্যেকটি বিষয়ে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব ইনশাল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)