চুয়াডাঙ্গায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় গণধোলাই দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ

আপলোড তারিখঃ 2026-05-24 ইং
চুয়াডাঙ্গায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় গণধোলাই দিয়ে দুজনকে পুলিশে সোপর্দ ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় মাদক ক্রয়-বিক্রয়ের সময় দুজনকে গণধোলাইয় শেষে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে পলাশপাড়া জবেরের মাঠে ইয়াবা ও বুপ্রেনরফাইন ইনজেকশন কেনাবেচার সময় তাদের আটক করে স্থানীয়রা।


আটক দুজন হলেন, চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ার মৃত মুবারকের ছেলে বিপ্লব (৪৫) এবং বুজরুকগড়গড়ি মাদ্রাসাপাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে শাহ আলম(৫০)


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত পৌনে ৮টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার জবেরের মাঠে মাদক কেনাবেচার সময় বিপ্লব ও শাহ আলমকে আটক করে স্থানীয়রা। পরে গণধোলাই শেষে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানার এসআই রাকিবুল ইসলাম ও এসআই লিটন হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই মাদক কারবারিকে আটক করে। তাদের দুজনের কাছ থেকে উদ্ধার করা হয় ১২ পিস ইয়াবা ও ৬ পিস বুপ্রেনরফাইন ইনজেকশন। পরে তাদের আটক করে নেয়া হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।


দুই মাদক কারবারিকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থান পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)