দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

ভ্রাম্যমাণ আদালতে দুজনের জেল-জরিমান

আপলোড তারিখঃ 2026-05-22 ইং
দামুড়হুদায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় দর্শনা পৌরসভা ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও মাদকের সাথে জড়িত থাকার অপরাধে দুইজনকে ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’-এর আওতায় বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। এর মধ্যে একজনের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর জনের ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও উভয়কে ১০০ টাকা জরিমানা করা হয়।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন আলম। দণ্ডপ্রাপ্তরা হলেন- দর্শনা শ্যামপুর স্কুলপাড়ার ইসমাইল হোসেনের ছেলে আব্দুল ওয়াহাব (২৪)। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের মদনা মসজিদপাড়ার সেকেন্দার আলীর ছেলে মজিদকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)