দামুড়হুদায় চাপাতিসহ পরানপুরের শিমুল আটক

আপলোড তারিখঃ 2026-05-22 ইং
দামুড়হুদায় চাপাতিসহ পরানপুরের শিমুল আটক ছবির ক্যাপশন:

দামুড়হুদা মডেল থানা-পুলিশ অভিযান চালিয়ে চাপাতিসহ পরানপুর গ্রামের একজনকে আটক করেছে। আটকৃত শিমুল হোসেন (৩৯) পরানপুর গ্রামের জলিল কেমিস্টের ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা একটার দিকে কাঁঠালতলা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।


পুলিশ জানায়, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিনের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই মাহবুল হক, এএসআই রাসেদুজ্জামান ও ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা পরাণপুর গ্রামের জলিল কেমিস্টের ছেলে শিমুল হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশি তৈরি চাপাতি উদ্ধার করে। এই মর্মে দামুড়হুদা মডেল থানায় তার বিরুদ্ধে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আজ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে বলে পুলিশ জানায়।


দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেজবাহ উদ্দিন সত্যতা নিশ্চিত করে জানান, সে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একটি দেশি তৈরি চাপাতি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)