ছবির ক্যাপশন:
বাংলাদেশে টেকসই কৃষি, নবায়নযোগ্য শক্তি, জলবায়ু সহনশীলতা ও ডিজিটাল উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশনের এএলটিসি অ্যান্ড ট্যুরিজম সেন্টারে স্মার্ট-এস.আই.পি প্রকল্পের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলায় ওয়েভ ফাউন্ডেশনের এগ্রো ইকোলজি লার্নিং অ্যান্ড ট্যুরিজম সেন্টারে স্মার্ট-এস আইপি: ইনোভেটিভ অ্যাপ্রোচ টু ডাউনস্ট্রিম এনার্জি ইউটিলাইজেশন ফ্রম সোলার ইরিগেশন পাম্পস (ঝওচঝ) ইন বাংলাদেশ প্রকল্পের একটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট উদ্বোধন করা হয়।
ওয়েভ ফাউন্ডেশন পরিচালিত অমৎড়বপড়ষড়মু খবধৎহরহম ্ ঞড়ঁৎরংস ঈবহঃবৎ-এ এই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রদর্শনী সাইটের প্রকল্পটি ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর আরবান পপুলেশন (ডঝটচ) এবং ওয়েভ ফাউন্ডেশন একত্রে বাস্তবায়ন করছে। দেশে স্থাপিত সৌরচালিত সেচ পাম্প থেকে সেচ প্রদানের পরে যে অতিরিক্ত বা উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ অব্যবহৃত থাকে, তা কৃষিভিত্তিক উৎপাদন, সংরক্ষণ এবং গ্রামীণ অর্থনীতির বিভিন্ন কাজে ব্যবহার করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।
স্মার্ট এস.আই.পি প্রকল্পটি যুক্তরাজ্য গবেষণা ও উদ্ভাবন সংস্থা টক জবংবধৎপয ধহফ ওহহড়াধঃরড়হ (টকজও)-এর অধীন যুক্তরাজ্য সরকারের অুৎঃড়হ ঋঁহফ-এর অর্থায়নে পরিচালিত হচ্ছে।
প্রদর্শনী সাইটটিতে ৬ কিলোওয়াট ক্ষমতার সৌরবিদ্যুৎ ব্যবস্থা এবং ৩ কিলোওয়াট ক্ষমতার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। এখানে সেচের পর অতিরিক্ত সৌরবিদ্যুৎ ব্যবহার করে পানি পরিশোধন এবং ব্যাটারি চার্জিং ব্যবস্থার বাস্তব প্রদর্শন করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের সেচ সুবিধার পাশাপাশি নিরাপদ পানি ও প্রয়োজনীয় বিদ্যুৎ সেবার নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বার্মিংহাম সিটি ইউনিভার্সিটির স্মার্ট এস.আই.পি প্রকল্প প্রধান প্রফেসর ড. লিনসি মেলভিল, বাংলাদেশ প্রকল্পের ইন-কান্ট্রি লিড এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের প্রফেসর ড. চয়ন কুমার সাহা, ডঝটচ বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার উত্তম কুমার সাহা, ওয়েভ ফাউন্ডেশনের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের পরিচালক এ.এফ.এম ইফতেখার হোসেন, উপ-পরিচালক জহির রায়হান, সহকারী পরিচালক কিতাব আলী, সিনিয়র সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধাসহ প্রকল্প সংশ্লিষ্ট গবেষক, কর্মকর্তা ও কমিউনিটির সদস্যগণ।
আয়োজকরা জানান, গ্রামীণ এলাকায় সৌরশক্তির কার্যকর ও বহুমুখী ব্যবহার নিশ্চিত করার ক্ষেত্রে এই উদ্যোগ একটি বাস্তব উদাহরণ। এটি কৃষকদের সেচ সুবিধা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ পানি সরবরাহ, ব্যাটারি চার্জিং এবং স্থানীয় পর্যায়ে ছোট ছোট বিদ্যুৎ সেবা চালুর সম্ভাবনা তৈরি করবে।
